শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন

সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ সময় দেখুন
সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ফখরুল


ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি ক্রমাবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান।

আজ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের অরাজকতা ঘটাচ্ছে। কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনাও সেই পরিকল্পিত অরাজকতার বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করছে। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব, হামলায় আহত হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর