শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘সুষ্ঠু নির্বাচন দেশকে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৬১ সময় দেখুন
‘সুষ্ঠু নির্বাচন দেশকে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশকে ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ’র নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে না ভেবে যেনতেনভাবে নতুন নির্বাচন কমিশন গঠন করে কোনো ভাল ফল আনবে না। চলমান ইউপি নির্বাচনে নৈরাজ্য এবং দস্যুতা চলছে। সারাদেশের ইউপি নির্বাচনগুলোতে নৈরাজ্যজনক অবস্থাতে দেশে কোনো নির্বাচন কমিশন আছে বলে মনে হয় না। ধাপে ধাপে আয়োজিত ইউপি নির্বাচনের প্রতিটি ধাপেই ১০ শতাংশের বেশি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রত্যেকটি জায়গায়ই সরকার দলীয় প্রভাবশালী মন্ত্রী এবং এমপিরা সরাসরি প্রভাব খাটিয়েছেন।’

তিনি বলেন, ‘সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী তার নির্বাচনি এলাকা কুমিল্লার লাকসামে একটি ইউনিয়নেও নির্বাচন হতে দেয়নি। মনোহরগঞ্জ উপজেলায়ও তার লোকজন কাউকে মনোনয়নপত্র তুলতে দিচ্ছেন না। সারাদেশে এ জাতীয় বহু ঘটনা রয়েছে। তাই যে সব ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হয়েছেন আমরা সে সব ইউনিয়নে আবারও নির্বাচনের দাবি জানাচ্ছি।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীদের ওপর বিভিন্নভাবে হুমকি, ধমকি ও জুলুম নির্যাতন করা হয়েছে। যে সব ইউপিতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের উপর হামলা ও নির্যাতন করা হয়েছে, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান জালিয়ে দেওয়া হয়েছে। আমরা সেসব কিছুর সুষ্ঠু বিচার দাবি করছি। দ্রুত সন্ত্রাসী এবং দস্যুদের গ্রেফতার করতে হবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন হাতপাখার মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, মহানগর সভাপতি ও কাউন্সিলর প্রার্থী নূর হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলামসহ জেলা ও মহানগর নেতারা।

সারাবাংলা/এজেড/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর