বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ

সেবা পরম ধর্ম, ভারতে এসে ভ্যাকসিন তৈরি করুন: মোদি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
সেবা পরম ধর্ম, ভারতে এসে ভ্যাকসিন তৈরি করুন: মোদি


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: বিশ্বে প্রথম করোনাভাইরাসের ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে ভারত। এ ভ্যাকসিন ১২ ঊর্ধ্ব সবাইকে দেওয়া যাবে। জাতিসংঘের ৭৬তম সাধারণ সভায় তার ভাষণে একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বক্তব্য রাখেন মোদি।

ভাষণে নরেন্দ্র মোদি বিশ্বের ভ্যাকসিন প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদিও ভারতে ভ্যাকসিনের কাঁচামালের সংকট রয়েছে, তবে আমরা সেবা পরম ধর্ম দর্শনে বিশ্বাসী। আসুন, ভারতে ভ্যাকসিন তৈরি করুন।

মোদি তার ভাষণে জানান, গত মাসে জাইডাস ক্যাডিলার তৈরি তিন ডোজের জাইকভ-ডি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-ডিসিজিআই। এ ভ্যাকসিন বিশ্বের প্রথম করোনাভাইরাসের ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ১২ বছরের ওপরে সবাই নিতে পারবেন।

মোদি জানান, আরেকটি এমআরএনএ ভ্যাকসিন তৈরির শেষ পর্যায়ে রয়েছে ভারত। পাশাপাশি একটি নাসাল ভ্যাকসিন তৈরির দিকেও তার দেশ এগুচ্ছে বলেও জানান মোদি।

উল্লেখ্য, বিশ্বে শীর্ষ ভ্যাকসিন  উৎপাদক দেশ ভারত। সেদেশে বিশ্বের বড় বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। ভারতীয় ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক ভ্যাকসিনের বড় অংশের যোগান দিয়ে থাকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর