শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্কুল খুলে দিতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
স্কুল খুলে দিতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্কুলগুলো ফের খুলে দিতে আহ্বান জানিয়েছে ইউনিসেফ। শিশুরা যেন তাদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে উঠতে পারে, এজন্য সরকারগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে বৈশ্বিক এ সংস্থাটি।

ইউনিসেফ বলছে, বাংলাদেশের প্রায় ৪০ লাখ ও বিশ্বব্যাপী প্রায় ১৪ কোটি শিশুর শিক্ষা জীবনের ঝুঁকি তৈরি হয়েছে। প্রায় ৮০ লাখ শিশুর পরিবার এমন স্থানে বসবাস করেছে, যেখানে স্কুলগুলো একদমই বন্ধ রয়েছে।

এ পরিস্থিতি জানিয়ে মঙ্গলবার (২৪ আগস্ট) ইউনিসেফ বাংলাদেশসহ বিশ্বব্যাপী সরকারগুলোর কাছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এ আহ্বান জানিয়েছে। এতে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা নিতে ফের স্কুলগুলো খুলে দিতে বিশ্বব্যাংক ও ইউনেস্কোর যৌথ সুপারিশ তুলে ধরে হয়।

এতে বলা হয়, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে উঠতে কার্যকর প্রতিকারমূলক শিক্ষাব্যবস্থার দিকে নজর দিতে হবে। প্রযুক্তিগত সহযোগিতা ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কর্মসূচি প্রণয়ন করাটা বেশ গুরুত্বপূর্ণ, যেন শিশু ও তাদের শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে স্কুল জীবনে প্রবেশ করতে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেন, লাখ লাখ শিশুর স্কুলজীবনের প্রথম দিনগুলোর স্মৃতি মুছে গেছে এবং নতুন করে স্কুলে যাওয়া শিশুরা এই স্মৃতি থেকে বঞ্চিত। অনেক শিশু জীবনে আর কখনোই স্কুলে ফিরবে না— এমন ঝুঁকিও তৈরি হয়েছে।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর