মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

‘স্ত্রীকে ৩ বার ছুরি মারার পর বাড়িওয়ালাকে কলও করেছিলেন!’ বেঙ্গালুরু খুনের ঘটনায় কীভাবে অভিযুক্তকে ধরল পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১০ সময় দেখুন


Last Updated:

জানা গিয়েছে যে মৃতার নাম গৌরী অনিল সাম্ব্রেকর (Gouri Anil Sambrekar)। বেঙ্গালুরুর দোদ্দাকামানিহালি এলাকার একটি অ্যাপার্টমেন্টে তিনি তাঁর স্বামী রাকেশ রাজেন্দ্র খেডেকরের (Rakesh Rajendra Khedekar) সঙ্গে থাকতেন। দু’জনেই মহারাষ্ট্রের বাসিন্দা, সম্প্রতি কাজের সূত্রে তাঁরা বেঙ্গালুরুতে চলে এসেছিলেন।

স্ত্রীর দেহ স্যুটকেসে ভরে বাথরুমে ফেলে পালালেন স্বামী (Photo- Social Media)স্ত্রীর দেহ স্যুটকেসে ভরে বাথরুমে ফেলে পালালেন স্বামী (Photo- Social Media)
স্ত্রীর দেহ স্যুটকেসে ভরে বাথরুমে ফেলে পালালেন স্বামী (Photo- Social Media)

বেঙ্গালুরু: মর্মান্তিক ঘটনার সাক্ষী এ বার বেঙ্গালুরু। দেশের নানা জায়গা থেকে মৃতদেহ ভরা স্যুটকেস উদ্ধারের খবর ইতিপূর্বেই প্রকাশ্যে এসেছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড- সর্বত্র এক কায়দায় হত্যাকাণ্ড সংঘটিত হয়ে চলেছে। খুন করে দেহ স্যুটকেসে ভরে চলছে অপরাধ লোপ করার প্রচেষ্টা। এ বার সেই খবর এল বেঙ্গালুরুর দোদ্দাকামানিহালি এলাকা থেকে। যদিও ইতিপূর্বের ঘটনার চেয়ে এখানে সামান্য হলেও পার্থক্য রয়েছে। অভিযুক্ত এখানে দেহ স্যুটকেসে ভরলেও প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেনি।

জানা গিয়েছে যে মৃতার নাম গৌরী অনিল সাম্ব্রেকর (Gouri Anil Sambrekar)। বেঙ্গালুরুর দোদ্দাকামানিহালি এলাকার একটি অ্যাপার্টমেন্টে তিনি তাঁর স্বামী রাকেশ রাজেন্দ্র খেডেকরের (Rakesh Rajendra Khedekar) সঙ্গে থাকতেন। দু’জনেই মহারাষ্ট্রের বাসিন্দা, সম্প্রতি কাজের সূত্রে তাঁরা বেঙ্গালুরুতে চলে এসেছিলেন।

আরও পড়ুন– ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন! পরিবার বিপর্যয়ের মুখে

অভিযোগ, রাকেশই তাঁর স্ত্রী গৌরীকে হত্যা করেছেন। পুলিশ জানিয়েছে যে, বুধবার রাকেশ তার স্ত্রীকে হত্যা করার পর বাড়ি থেকে পালিয়ে যান। পালানোর পর, তিনি অ্যাপার্টমেন্টের অন্য একজন বাসিন্দাকে ফোন করে হত্যার কথা স্বীকারও করেন। পরে ওই বাসিন্দা অ্যাপার্টমেন্টের মালিককে ঘটনাটি জানান। তিনিই বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেঙ্গালুরু দক্ষিণ-পূর্ব পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন।

ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ওই বাড়িতে ছুটে যায়, গৌরী এবং রাকেশের ফ্ল্যাট তখন তালাবদ্ধ ছিল। ভেতরে ঢুকে তারা বাথরুমে একটি স্যুটকেসে গৌরীর দেহ দেখতে পায়। সেই দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ জানিয়েছে যে মৃতদেহটি অক্ষত থাকলেও ঘাড় এবং পেটে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন– ২৯ মার্চ, ২০২৫-এ শনিদেবের মীন রাশিতে গমন, আপনার উপরে কেমন প্রভাব পড়বে গোচরের জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

‘‘রাকেশ এবং গৌরীর দুই বছর হল বিয়ে হয়েছিল, দু’জনেই মহারাষ্ট্র থেকে এসেছিলেন। তাঁরা গত মাসে কাজের জন্য বেঙ্গালুরুতে চলে এসেছিলেন। রাকেশ আইটি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন, অন্য দিকে, গৌরী একজন গৃহবধূ ছিলেন, তিনিও চাকরি খুঁজছিলেন। অপরাধের পর স্বামী পালিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা তাকে গ্রেফতার করেছি ৷’’ বেঙ্গালুরু দক্ষিণ-পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ সারা ফাতিমা এ কথা জানিয়েছেন।

গৌরীকে হত্যার পর রাকেশ পালিয়ে পুণে চলে যান, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। হুলিমাভু পুলিশ কল ডিটেল রেকর্ড অ্যাক্সেস করার পরে পুণে পুলিশকে অপরাধ সম্পর্কে জানিয়ে দিয়েছিল। হুলিমাভু পুলিশ স্টেশনের একটি দল অভিযুক্তকে হেফাজতে নিতে পুণে যায়। শুক্রবার তাকে বেঙ্গালুরুতে ফিরিয়ে এনে স্থানীয় আদালতে হাজির করার কথা। অভিযুক্তকে আটক করার পর হুলিমাভু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন হত্যার পেছনের উদ্দেশ্য তদন্ত করছে।

বাংলা খবর/ খবর/দেশ/

‘স্ত্রীকে ৩ বার ছুরি মারার পর বাড়িওয়ালাকে কলও করেছিলেন!’ বেঙ্গালুরু খুনের ঘটনায় কীভাবে অভিযুক্তকে ধরল পুলিশ

Next Article

Crime News: আবার খুন! দরজার বাইরে ফোঁটা ফোঁটা রক্ত, বক্সখাটের ভিতরে ব্যাগে ঠেসে ভরা মহিলার দেহ, পাশে ধূপকাঠি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর