শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে বৈশাখী অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত টাকা ফেরত দিল রাবির হল সংসদ 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News

স্পেনে ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ সময় দেখুন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক


ঢাকা: স্পেনে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের কাছে গভীর শোক জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ স্পেনের কর্ডোভা শহরের কাছে আদামুজে উচ্চগতির ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার পর বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে তিনি গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ, ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানি ঘটেছে এবং অনেক মানুষ আহত হয়েছেন, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।

এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং স্পেনের জনগণের পাশে বাংলাদেশের জনগণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। চিঠিতে আরও বলা হয়, সর্বশক্তিমান আল্লাহ যেন নিহতদের আত্মার প্রতি করুণা করেন এবং তাদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার সাহস ও শক্তি দান করেন। পাশাপাশি এই ভয়াবহ ট্র্যাজেডিতে আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্যও প্রার্থনা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় স্পেনে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom