রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে, সরকারের সমালোচনা করতে পারবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
‘স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে, সরকারের সমালোচনা করতে পারবে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এই একটা বিষয় আমাদের সংসদ নেতা, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন।

রোববার (২৮ জানুয়ার) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার মধ্যে কিছু সংঘাত, সহিংসতা, অন্তঃকলহ হয়েছে। এখনো বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অবাঞ্ছিত ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন এটা মেটাতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘স্বতন্ত্র এমপিরা জানিয়েছেন তারা নিজেদের আওয়ামী লীগ ভিন্ন পরিচয় দিতে তাদের আবেগ ও বিবেক আহত হয়। সেজন্য নিজেরা নিজেদের মধ্যে বিবাদ ও অন্তঃকলহ মেটাতে হবে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের মনোনীত করবেন তাদের প্রতি সমর্থন থাকবে স্বতন্ত্র সংসদ সদস্যদের।’

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর