শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৯ সময় দেখুন
স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন


ঢাকা: কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘পরিত্যক্ত বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট’ হিসেবে আখ্যা দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, তার বিশ্বাস অনুযায়ী এই হামলা আওয়ামী লীগের কর্মীরা করে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ঘটনাটিকে লঘু করে দেখাতে চাইলেন।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া তথ্যের বিরোধিতা করে উল্লেখ করেন, শিশুসহ ৬ থেকে ৭ জন মানুষ এবং একাধিক গবাদিপশুর বসবাস থাকা একটি সচল বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলের পোড়া গন্ধে ভরা ধ্বংসস্তূপকে বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলাফল বলে চালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বিত্তবৈভব ও জীবনযাত্রার প্রতি ইঙ্গিত করে এই সংসদ সদস্য লেখেন, কয়েক কোটি টাকার রাজকীয় ফ্ল্যাট না থাকলে সাধারণ মানুষের বসতবাড়িকে কারো কাছে পরিত্যক্ত মনে হতেই পারে, কারণ সবাই দেশান্তরে থেকে কয়েক গুণ সম্পত্তি বাড়াতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো জবাব চান না জানিয়ে নুসরাত তাবাসসুম বিএনপি সমর্থকসহ সাধারণ নাগরিকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, তার ৭ জন ঘুমিয়ে থাকা মানুষের বাড়ি যদি পরিত্যক্ত হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত হিসেবে গণ্য হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর