শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে যবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ সময় দেখুন
স্বাস্থ্যবিধি মেনে যবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু


যবিপ্রবি করেসপন্ডেন্ট

যশোর: স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের শুরুতে স্নাতক শ্রেণির শেষ বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতি দ্রুত পরীক্ষার সূচিও ঘোষণা করা হবে। এজন্য শিক্ষার্থীদের পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে সকাল ১০ থেকে দুপুর একটা পর্যন্ত স্নাতকোত্তর শ্রেণির সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হয়।

স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হলে সংশ্লিষ্ট ডিন, চেয়ারম্যানদের নিয়ে পরীক্ষার হল পরিদর্শনে যান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সেশন জট দূরীকরণ ও দেশের দক্ষ জনশক্তি যোগানের জন্য ঝুঁকি থাকলেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষা শুরু হয়েছে। আগামী অক্টোবরের মাসের প্রথম সপ্তাহে স্নাতক শ্রেণির শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার সময় যে সকল শিক্ষার্থীর বাইরে থাকার সার্মথ্য নেই, তাদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে হলে থাকার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে সকল বর্ষের পরীক্ষা সমাপ্ত করা। তবে কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে এজন্য অনলাইন ও শারীরিক উপস্থিতিতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, যে সকল বিভাগে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী রয়েছে, তার প্রায় প্রতিটি বিভাগে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম দিন পাঁচটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে স্নাতকোত্তর শ্রেণির সকল বিভাগেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্ব স্ব বিভাগে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর