রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


ঢাকা: এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার শেষে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১৮ জুন) রাত ১২টার পর বাসায় পৌঁছান তিনি।

বাসায় ফেরার পর খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘‘মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। উনাকে বাসায় চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরছেন উনি। বোর্ড আশা করেছে , বাসায় চিকিৎসা সেবায় উনার শারীরিক অবস্থার উন্নতি হবে।”

এর আগে সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। রাত ৭ টা ৪৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

আর্থাইটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন খালেদা জিয়া। দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চলতি বছর ৭ জানুয়ারি যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার দেড় মাস পর বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান খালেদা জিয়া।

লন্ডনে যাওয়ার আগে সর্বশেষ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। বাসায় ফিরেছিলেন ১৮ সেপ্টেম্বর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর