শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্মার্টফোন ভালো রাখার উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৮ সময় দেখুন
স্মার্টফোন ভালো রাখার উপায়


বর্তমানে সময়ে আমাদের দৈনন্দিন জীবন যাপন বা অফিসিয়াল কাজ বা স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম সব কিছুতেই স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। এই ছোট্ট স্মার্টফোনে আমরা কত কিছুই না করে থাকি। তাই স্মার্টফোনের কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে ভালো রাখতে কিছু সহজ কৌশল অনুসরণ করা প্রয়োজন। আসুন, জেনে নেই স্মার্টফোন ভালো রাখার কয়েকটি উপায়…

অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন

অনেক সময় আমরা ফোনে এমন অ্যাপ ইনস্টল করে রাখি, যা ব্যবহার করা হয় না। এগুলো শুধু স্টোরেজ দখল করে রাখে না, ব্যাকগ্রাউন্ডেও চালু থেকে ব্যাটারি ও প্রসেসিং পাওয়ার নষ্ট করে। তাই নিয়মিত অপ্রয়োজনীয় অ্যাপগুলো মুছে ফেলুন বা নিষ্ক্রিয় করুন, যাতে ফোন দ্রুতগতিতে কাজ করতে পারে।

স্টোরেজ ফাঁকা রাখুন

ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে এটি ধীরগতির হয়ে যায়। তাই অপ্রয়োজনীয় ফাইল, ভিডিও, অডিও ও ডকুমেন্ট মুছে ফেলুন। প্রয়োজনে ফাইলগুলো ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করুন বা ফ্যাক্টরি রিসেট করার কথা বিবেচনা করুন।

নিয়মিত অ্যাপ আপডেট করুন

অ্যাপের নতুন সংস্করণে সাধারণত পারফরম্যান্স উন্নত করা হয় এবং নিরাপত্তা বাড়ানো হয়। তাই ফোনের স্বয়ংক্রিয় আপডেট অপশন চালু করুন এবং নিয়মিত অ্যাপগুলো আপডেট রাখুন।

সুরক্ষিত কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন

ফোন দুর্ঘটনাবশত পড়ে গেলে বা পানির সংস্পর্শে এলে হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে। তাই শক্ত কভার ও ভালো মানের স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন, যা ফোনকে ধুলো, পানি ও ধাক্কা থেকে রক্ষা করবে।

চার্জিং পোর্ট ও স্পিকার পরিষ্কার রাখুন

চার্জিং পোর্ট বা স্পিকারে ধুলো জমে গেলে চার্জিং সমস্যা হতে পারে এবং সাউন্ড কোয়ালিটি খারাপ হতে পারে। নরম ব্রাশ দিয়ে নিয়মিত পরিষ্কার করুন, তবে কখনোই ধারালো কিছু ব্যবহার করবেন না, যাতে ফোনের ক্ষতি না হয়।

অতিরিক্ত গরম বা পানির সংস্পর্শ এড়িয়ে চলুন

ফোন অতিরিক্ত গরম হলে পারফরম্যান্স কমে যেতে পারে এবং ব্যাটারির আয়ু কমতে পারে। তাই গরম পরিবেশে ফোন বেশি সময় ব্যবহার করবেন না। পানিরোধী না হলে ফোনকে আর্দ্রতা থেকে দূরে রাখুন এবং পানিতে পড়ে গেলে ভালোভাবে শুকানোর পর চালু করুন।

ব্যাটারির যত্ন নিন

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে সঠিক চার্জিং অভ্যাস অনুসরণ করুন। ব্যাটারি ২০%-৮০% চার্জের মধ্যে রাখার চেষ্টা করুন এবং বারবার ১০০% চার্জ দেওয়া এড়িয়ে চলুন। ফাস্ট চার্জিং কম ব্যবহার করুন, কারণ এটি ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর