শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘সৎ না হলে রাজনীতিবিদ ও আমলা জাতির জন্য অভিশাপ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
‘সৎ না হলে রাজনীতিবিদ ও আমলা জাতির জন্য অভিশাপ’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজনীতিবিদ, আমলা যতই বড় হোক না কেন, সৎ না হলে তারা জাতির জন্য অভিশাপ ও বোঝা স্বরূপ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, সততা সবচেয়ে বড় শক্তি। রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা যতই বড় হোক, শীর্ষস্থানে থাকুক- সততা না থাকলে তারা জাতির জন্য কল্যাণকর নয়, বরং অভিশাপ ও বোঝা স্বরূপ।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগে নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টারে করোনাকালে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে সবচেয়ে সৎ, সক্ষম ও সফল একজন নেতা। এ জাতির সবচেয়ে বড় পাওয়া যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছেন। ১৭ কোটি মানুষের জন্য, বাংলাদেশের জন্য এটি আশীর্বাদ স্বরূপ। তার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।’

বিএনপির উদ্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি বার বার বলছে দেশে গণতন্ত্র নেই। এ কথা তাদের মুখে মানায় না। ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্রের নামে যেসব অপকর্ম করেছে তা দেশবাসী জানে। বর্তমানে দেশে অবশ্যই গণতন্ত্র আছে। কিন্তু বিএনপির সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করার গণতন্ত্র নেই। গাড়িতে, বাড়িতে, রাস্তায় নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার জন্য বিএনপির যে গণতন্ত্র তা নেই।’

২০২৩ সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আপনারা আগামী নির্বাচনে অংশ নিন। দেশের জনগণ আপনাদের ভোটে বিজয়ী করলে আমরা স্বাগত জানাব। কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটান যাবে না। সে শক্তি বিএনপির নেই।

সারাবাংলা/জিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর