শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

হাইব্রিড পণ্যে হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে: চিফ হুইপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৮০ সময় দেখুন
হাইব্রিড পণ্যে হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে: চিফ হুইপ


ঢাকা: জাতীয় সংসদের চিফ হুইপ নরুল ইসলাম মনি বলেছেন, হাইব্রিড পণ্যে আমাদের হার্টের অবস্থা ভয়াবহ খারাপ হচ্ছে। হাসপাতালগুলোতে ১০ থেকে ১৫ বাচ্চারা কিডনির সমস্যা নিয়ে আসতেছে। আসলে আমাদের সচেতনতা খুবই জরুরি।

রোববার (১৭ মে) দুপুরে উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘একসঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নিরব ঘাতককে জয় করি’।

চিফ হুইপ বলেন, সরকারের পক্ষ থেকে লবণ কম খাওয়ার জন্য সচেতনতা কর্মসুচীর জন্য ব্যবস্থা করবো। আমি শুরু থেকেই হার্ট ফাউন্ডেশনের সঙ্গে ছিলাম এবং আছি। গণমানুষের কাছে হার্ট ফাউন্ডেশন যেভাবে পৌঁছেছে, অন্য কোনো প্রতিষ্ঠান এভাবে পৌঁছাতে পারেনি। মানুষের হার্টের সমস্যা হলেই তারা এখানে চলে আসে। এই হার্ট ফাউন্ডেশনের জন্য যা করার দরকার সরকারের পক্ষ থেকে আমি সেটা করার চেষ্টা করব।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সারা পৃথিবীতে ৪ জনে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষকে বছরে অন্তত রক্তচাপ মাপা দরকার। আমরা লবণ কম খাওয়া ও ওজন কমানোর মাধ্যমে এটা নিয়ন্ত্রণে রাখতে পারি। তবে সরকারেরও করণীয় রয়েছে। সবাই যেন সহজভাবে স্ক্রিনিং করাতে পারে সেই ক্ষেত্রে সরকারকে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে অকাল মৃত্যুর মূল কারণ উচ্চ রক্তচাপ। অতিরিক্ত লবণ গ্রহণের কারণেই বছরে ২৪ হাজার মানুষ মারা যাচ্ছে। প্যাকেট জাত খাবারে লুকায়িত লবণ থেকেও দূরে থাকতে হবে। প্যাকেটের গায়ে যে পরিমাণ লবণ লেখা থাকে বাস্তবে তার চেয়ে অনেক বেশি থাকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’-এর সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom