বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
Amitabh Bachchan Slips And Falls During KBC Shoot, Injures His Knee | Bollywood News EXCLUSIVE | After two Asian Games medals, Harita Bhadra sets her sights on 22.45s and World Championships | Asian Games 2026 News মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের বক্তব্য সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার

হাওয়াইয়ে কার্গো বিমান বিধ্বস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
হাওয়াইয়ে কার্গো বিমান বিধ্বস্ত


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের সমুদ্র উপকূলে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭৩৭ মডেলের ওই কার্গো বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে অলে তাৎক্ষনিক ধারণা করছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন ব্যুরো (এফএএ) জানিয়েছে, বিমানে থাকা দুইজনকে কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার করেছে। বিমানটি হনোলুলু থেকে প্রশান্ত মহাসগরের দ্বীপ মাউয়িতে যাচ্ছিল। তবে কালায়েলোয়া বিমানবন্দর থেকে আকাশে উড়ার কিছুক্ষণের মধ্যেই মাত্র ৩ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে।

যুক্তরাষ্ট্রের এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ ঘটনার তদন্ত শুরু করছে।

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার একাধিক টুইট বার্তায় জানিয়েছে, উড়োজাহাজটি বোয়িংয়ের ৭৩৭-২০০ কার্গো বিমান। ২০১৪ সাল থেকে এটি রোয়েডস অ্যাভিয়েশনের হয়ে পণ্য পরিবহণ করত। উড়োজাহাজটি অত্যন্ত পুরনো। এটি ১৯৭৫ সালে তৈরি করেছিল মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।

মডেলে সামঞ্জস্যতা থাকলেও এ উড়োজাহাজটি হাল আমলের ৭৩৭ ম্যাক্সের মতো নয়। উল্লেখ্য, বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান ২০১৮ ও ২০১৯ সালে একাধিক দুর্ঘটনার কারণে সাময়ীক বন্ধ রাখা হয়েছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর