রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

হাতিয়ায় বিএনপি-এনসিপি ধাওয়া-পালটা ধাওয়া, হান্নান মাসউদসহ আহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন



২৫ মার্চ ২০২৫ ০৪:০৪


নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ উভয় গ্রুপের অন্তত ১২জন আহত হয়েছেন।

রাত ১২ টায় এই রিপোট লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসউদ আহত অবস্থায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এর আগে সোমবার রাত ৮ টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এঘটনা ঘটে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি ইউছুফ জানান, রাত ৮ টার দিকে তাদের পূর্বনির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথা সময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে পথসভায় বাধা দেয়। এ সময় হান্নানের সঙ্গে থাকা লোকজন তাদেরকেও পাল্টা ধাওয়া দেয়। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে হান্নান মাসুদের উপর হামলা করে। এতে আটজন আহত হন। এ ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন।

এ বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যার আগে উপজেলা কৃষকদলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসউদের পথসভার সামনে পড়ে। এতে উত্তেজেনা সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর