সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

হাদি ও এরশাদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ সময় দেখুন
হাদি ও এরশাদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


বগুড়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনের স্বতস্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম বিএনপির আহ্বাায়ক এরশাদ উল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

এদিন শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার দমনে পরিকল্পিতভাবে বিরোধীকণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা চলছে। ওসমান হাদির ওপর গুলি চালানো তারই একটি ভয়াবহ দৃষ্টান্ত। এই হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়। এটি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহনশীলতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের রাজনৈতিক সহিংসতার ঘটনার সঙ্গে জড়িতরা বারবার পার পেয়ে যাচ্ছে বলেই অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। সকল ভেদাভেদ ভুলে আমাদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এসময় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর