বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হামাস-ইসরাইল যুদ্ধে জাতিসংঘের ১৭ কর্মী নিহত: ইউএনআরডব্লিউএ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
হামাস-ইসরাইল যুদ্ধে জাতিসংঘের ১৭ কর্মী নিহত: ইউএনআরডব্লিউএ


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৭ জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস এজেন্সি ফর ফিলিস্তিনি রিফিউজি (ইউএনআরডব্লিউএ)।

এই সংখ্যা আরও বাড়তে বলে সতর্ক করেছে জাতিসংঘের সহযোগী এ সংস্থা। এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জনায়, ‘এই ভয়ানক যুদ্ধে আজ পর্যন্ত আমাদের ১৭ জন সহকর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়ে হলো প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

টানা ১৫ দিন ধরা চলা এই যুদ্ধে ইসরাইলের বিমান হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২০০ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৭০ শতাংশই শিশু ও নারী। এদিকে হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর রকেট হামলার পর থেকে গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে ইসরাইল। বিদ্যুৎ, পানি, খাদ্য, ওষুধ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়। এতে করে গাজায় মানবিক সংকট সৃষ্টি হয়। এমনকি হাসপাতালগুলোতে ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দেয়। এজন্য গাজায় প্রয়োজনীয় ত্রাণ পৌঁছাতে দেওয়ার জন্য ইসরাইলকে আহ্বান জানায় জাতিসংঘসহ বিভিন্ন দেশ।

এ পরিস্থিতিতে শনিবার (২১ অক্টোবর) মিশর ও গাজার মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং খোলা হয়েছে। ত্রাণবাহী ২০টি ট্রাক এই সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। এই ট্রাকগুলো প্রথমে জাতিসংঘের গুদামে যাবে। এরপর সেখান থেকে ত্রাণগুলো পুরো গাজা উপত্যকায় বিতরণ করা হবে। তবে এই ত্রাণ প্রয়োজনের যে খুবই সামান্য বলে জানিয়েছে মানবিক সংস্থাগুলো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর