রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি দোকান রাস্তায় পানি বন্ধী আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ভূমিধসে ফিলিপাইনে নিহত ১৭ জবিতে বাসের ওপর পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা তীব্র প্রতিবাদের মুখে বন্ধ হলো ইনস্টাগ্রামের ‘মিউজ ইমেজ’ মাদক পাচারে বাড়ছে নারীদের ব্যবহার Jáminton Campaz reportedly skips Colombia return flight after alleged death threats following World Cup exit | Football News Akanksha Ranjan Kapoor Marries Sharan Sharma; Disha Patani On Making Her Hollywood Debut | Bollywood News ‘যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন’

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু


ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ৯৬৯ শিশু।

রোববার (১১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ৯৬৯ শিশুর মধ্যে নিশ্চত হামে ৯০ শিশু এবং সন্দেহজনক হামে ৮৭৯ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৮৯৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ২৩৪ রোগী।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৭৫৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৬৬৪ জন এবং নিশ্চিত হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom