বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

হুতিদের কব্জায় আরব আমিরাতের অস্ত্রবাহী জাহাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
হুতিদের কব্জায় আরব আমিরাতের অস্ত্রবাহী জাহাজ


আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ লোহিত সাগরে আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত হুতিদের দাবি, ওই জাহাজে করে ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছিল। এ ঘটনাকে হুতিবিরোধী সৌদি নেতৃত্বাধীন জোট ‘জলদস্যুতা’ বলে আখ্যায়িত করেছে।

সোমবার (৩ জানুয়ারি) হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে বলেন, ওই জাহাজটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইয়েমেনের সমুদ্রসীমায় প্রবেশ করে। হুবায়দা বন্দরের কাছে জাহাজটির গতিবিধি ছিল আক্রমণাত্মক।

জাহাজটি আটকের খবর প্রথম প্রকাশ করে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন। ব্রিটিশ সংস্থাটি জানায়, রোববার মধ্যরাতে নামহীন একটি জাহাজে আক্রমণ করেছে ইরান সমর্থিত হুতিরা। পরে জানা যায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন ও এটির নাম রওয়াবি।

পরে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি বিবৃতি প্রকাশ হয়। এতে বলা হয়, হুতি জলদস্যুরা জাহাজটিকে আটক করেছে। ব্রিগেডিয়ার-জেনারেল তুর্কি আল-মালকি বিবৃতিতে বলেছেন, হুতি মিলিশিয়াদের অবিলম্বে জাহাজটি ছেড়ে দিতে হবে, অন্যথায় জোট বাহিনী শক্তি প্রয়োগসহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর