রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

হেফাজতের আমিরের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


ঢাকা: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যকে ‘অসত্য, মনগড়া ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘‘একটি পত্রিকায় ১৫ সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় প্রকাশিত ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দি ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব রাখবে না’ শিরোনামে মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর যে বক্তব্য ছাপা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।’’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। একজন বরেণ্য আলেম হিসেবে তার মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জামায়াত নেতা জুবায়ের আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকেই দলটি মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ধর্মীয় শিক্ষা ও ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছে। আমাদের বহু নেতাকর্মী কওমি মাদরাসা পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত।’

তিনি জোর দিয়ে বলেন, ‘জামায়াতের কেউ কখনো কওমি, দেওবন্দি বা সুন্নিয়াত ধারার মাদরাসার বিরোধিতা করেছে—এমন কোনো প্রমাণ কারও কাছে নেই।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী সরকারে অংশগ্রহণ করে এবং তাদের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেন। সেই সময় তারা কওমি ও অন্যান্য ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা করেছেন, বিরোধিতা নয়। এই বাস্তবতা থেকেই স্পষ্ট, মাওলানা বাবুনগরীর উত্থাপিত আশঙ্কা পুরোপুরি ভিত্তিহীন ও কাল্পনিক।’

বিবৃতির শেষাংশে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কোনো ধরনের অসত্য, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকুন। একইসঙ্গে আমি দৈনিক ইনকিলাব কর্তৃপক্ষকে অনুরোধ করছি—প্রতিবাদের এই বক্তব্যটি যথাযথভাবে প্রকাশ করে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাতে উদ্যোগী হোন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর