বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৪৫ সময় দেখুন
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী।

 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়।

এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

৬৭ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর