বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

‘১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, ১৬ জনের তদন্ত চলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


মালয়েশিয়ায় আটক ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আর বাকি ১৬ জনের বিষয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি আরও জানান, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মধ্যে কিছু ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত।

সোমবার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস। সংবাদমাধ্যমটি বলছে, মালয়েশিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) চরমপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত কিছু বাংলাদেশিকে সিকিউরিটি অফেনসেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২-এর আওতায় আটক করা হয়েছে।

মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহদ খালিদ ইসমাইল বলেন, “আটককৃতদের মধ্যে কয়েকজনকে ‘সোসমা’ আইনে (সন্ত্রাসবাদ সম্পর্কিত) আটক রাখা হয়েছে এবং কয়েকজনকে এরই মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, কয়েকজন এখনো পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। খালিদ জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে দেশটির পুলিশ ৩৬ বাংলাদেশিকে আটক করে, যাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ— তারা আইএস’র মতাদর্শ ও সহিংস চরমপন্থায় প্রভাবিত হয়ে একটি চরমপন্থী নেটওয়ার্ক গড়ে তুলছিলেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, এই সমন্বিত নিরাপত্তা অভিযানটি ২৪ এপ্রিল থেকে শুরু হয়। সেলাঙ্গর ও জোহর প্রদেশে তিনটি ধাপে এই অভিযান চালানো হয়। আটককৃত ৩৬ জনের মধ্যে পাঁচজনকে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে মালয়েশিয়ার শাহ আলম ও জোহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে।

মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যানুযায়ী, এই বাংলাদেশি গোষ্ঠীটি দেশে আইএস’র আদলে নতুন সেল তৈরি করছিল। তাদের উদ্দেশ্য ছিল নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী মতাদর্শ প্রচার করা, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করা এবং নিজ দেশে সরকার উৎখাতের পরিকল্পনা করা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর