সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

১৯ বছর পর বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন
১৯ বছর পর বাবার কবরে শ্রদ্ধা জানালেন তারেক রহমান


ঢাকা: দীর্ঘ ১৯ বছর পর বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ৪টা ৪২ মিনিটে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মাজার প্রাঙ্গণে পৌঁছে তারেক রহমান তার বাবা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তারেক রহমান নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। দলীয় সূত্র জানায়, তিনি তার পিতার দেশপ্রেম, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক আদর্শ স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগের প্রবাসজীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর