মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে গভীর রাতে সরকারি গাছ কেটে জমি দখলের চেষ্টা বিএনপি নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ ইউএনওর জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী প্রতিটি ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ দিল্লিতে ছাত্রাবাসধসে নিহত বেড়ে ৬, আরও শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা Taapsee Pannu On Not Being Offered More Big-Scale Films Post Dunki: ‘I Lag Behind In Contacts’ | Exclusive | Bollywood News ‘Pakistan cricket on a ventilator’: Shoaib Akhtar’s brutal verdict as ‘nothing’ is expected from squad | Cricket News রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি বিল’ উত্থাপন, বিরোধীদলের ওয়াকআউট

২০ লাখ টাকা খরচ করে বানিজ্যিক জারবেরা চাষে কোটিপতি!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৯৯ সময় দেখুন
২০ লাখ টাকা খরচ করে বানিজ্যিক জারবেরা চাষে কোটিপতি!


২০ লাখ টাকা খরচ করে বানিজ্যিক জারবেরা চাষে কোটিপতি!

ফরিদপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পৃথিবীর জনপ্রিয় কাট ফ্লাওয়ার জারবেরার চাষ। অন্যান্য দেশের মত বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই যে কোন ফুলের দোকানে গেলে সহজেই নজর কাড়ে বাহারি রঙের জারবেরা। কৃষি বিভাগ বলছে, উচ্চমূল্যের এই ফুল চাষে কৃষকদের প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বাণিজ্যিকভাবে জারবেরার চাষ শুরু করেছেন ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গধাধর ডাঙ্গীর কৃষক আনোয়ার হোসেন। টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করা ৭ হাজার চারা ভারতের পুনে থেকে আমদানি করে চাষ শুরু করেছেন তিনি। পলি সেড, জমি তৈরি ও আমদানিকৃত চারাসহ সব মিলে খরচ হয়েছে ২১ লাখ টাকা।

বর্তমানে ৫০ শতাংশ জমিতে লাল, সাদা, হলুদ, পিংক, ম্যাজেন্টা, কমলা, গোলাপি রঙের জারবেরা ফুল শোভা পাচ্ছে। চারা রোপণের তিন মাসের মধ্যেই সফলতা পেয়েছেন এই চাষি। দুই দিন পরপর ফুল তুলে ঢাকার শাহবাগে বিক্রি করছেন তিনি। বাজারে ফুলের ব্যাপক চাহিদা থাকায় কৃষক আনোয়ার এখন কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন।

ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা আবুল বাশার জারবেরা সম্পর্কে জানান, জারবেরা ফুল গাছ থেকে তোলার ১০-১৫ দিন এবং গাছে ফোটা অবস্থায় ৩০-৪৫ দিন সতেজ থাকে। ফলে এর চাহিদা অনেক। সারা বছরই ফুল ফোটে। তবে এপ্রিল-মে হলো ভরা মৌসুম। সব ধরনের জলবায়ুতেই এরা বেঁচে থাকে। তবে উজ্জ্বল রোদের সাথেই সখ্য বেশি।

বাংলাদেশে শীত ও শীতের শেষভাগে জরবেরা ভালো হয়। পলি সেড করে চাষ করলে সারা বছরই ভালো ফলন হয় বলে জানান এই কর্মকর্তা।চাষি আনোয়ার হোসেন বলেন, ‘এই বাগান থেকে ৩ বছরের বেশি সময় ফুল পাবো। সব মিলিয়ে খরচ হয়েছে ২০-২১ লাখ টাকা। ৭ হাজার চারা রোপণ করেছি। প্রতিটি গাছ থেকে বছরে ৫০-৬০টি জারবেরা ফুল হবে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।’

এই চাষি আশা করছেন, বছরে ৩০-৪০ লাখ টাকার ফুল বিক্রি করতে পারবেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে ৩ বছরে ১ কোটি টাকার উপরে ফুল বিক্রি করতে পারবেন। আলিয়াবাদ ইউনিয়নের গধাধর ডাঙ্গী এলাকার একাধিক যুবক বলেন, ‘ফুল চাষে এতো লাভ বিশ্বাস করতে পারছি না। ইতোমধ্যে আনোয়ারের মতো অনেকেই এই ফুলের চাষ শুরু করেছে। আমরাও কৃষি বিভাগের সঙ্গে কথা বলে জারবেরা চাষ করবো।’

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী বলেন, ‘জারবেরা ফুলের চাষ গত বছর থেকে শুরু হয়েছে। জারবেরা উচ্চমূল্যের ফুল। এটি রফতানিযোগ্য। মূলত টিস্যু কালচার থেকে আনোয়ারের এই বাগানটি গড়ে তোলা। অন্য উপজেলাতেও জারবেরা চাষ শুরু হয়েছে। এ ফুল চাষ করে কৃষকরা বেশি লাভবান হচ্ছে। জারবেরা চাষে কেউ এগিয়ে এলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়।’ তথ্যসূত্র: জাগো নিউজ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর