রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

২ মাস ১৩ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
২ মাস ১৩ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীরা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: টানা দুই মাস ১৩ দিন পর তালা ভেঙে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের বন্ধ গেইট খুলেছে বিএনপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কয়েক শ’ নেতা-কর্মী কার্যালয়ের বন্ধ গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সরকার বিরোধী নানা শ্লোগান দিতে থাকে।

এ সময় রিজভী বলেন, ‘গত ২৮ অক্টোবর আমাদের যুব দলের একজন নেতা ও একজন প্রবীণ সাংবাদিক হত্যার মধ্য দিয়ে এক ভয়াবহ তাণ্ডব শুরু হয়। বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পন্ড করে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। এই দুই মাসের অধিক সময় পুলিশ কাউকে এখানে ঢুকতে দেয়নি এবং আশ-পাশে ভিড়লেও তাদেরকেও আটক করে নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘পুলিশ এই কার্যালয়ের চাবি নিয়ে যায়। কত নাটক করেছে। তারপরে গেইট বন্ধ করে দিয়ে চলে যায়। সবই গণমাধ্যমের সাংবাদিকরা দেখেছেন, জানেন। আমরা আমাদের প্রিয় কেন্দ্রীয় কার্যালয়ে এখন ঢুকেছি। পুলিশের কাছে চাবি চাওয়ার পরেও আমাদেরকে চাবি দেওয়া হয়নি। পরে আমাদের কর্মীরা তালা ভেঙে এই কার্যালয়ে প্রবেশ করেছে।’

তালা ভাঙার বিষয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘সেই দিনের তাণ্ডবের পর আপনারা দেখেছেন আপনাদের চোখের সামনে তালা লাগিয়ে পুলিশ চাবি নিয়ে যায়। এরপর কত নাটক ওরা করেছে। আমরা পুলিশের কাছে চাবি চেয়েছিলাম। সেটা তারা দেয়নি।’

তিনি বলেন, ‘দেশের একটি নিয়মতান্ত্রিক কার্যকর রাজনৈতিক দল বিএনপি। এই দল বারবার রাষ্ট্র পরিচালনা করেছে অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে। সেই দলের প্রধান কার্যালয় একটি মাফিয়াতন্ত্র, একটি মাফিয়া সরকার বন্ধ করে রেখেছে। সুতরাং পুলিশ চাবি না দেওয়াতে তালা ভেঙে আমরা ঢুকেছি।’

রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন পুরো কার্যালয় কি ভয়ংকর ধুলোবালি জমেছে। এটা এখন আমাদের পরিস্কার করতে হবে। বিকেল ৩টায় আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা এই কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন। নিজেদের মধ্যে নিজেরা নির্বাচন করেন। নিজেদের জয়, নিজেদের পরাজয় এককভাবে ওদের নিজের জয়।’

এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে দেখা গেছে, পুরো কার্যালয়ে ধুলোবালির স্তুপ জমেছে। কেন্দ্রীয় কার্যালয়ের কক্ষগুলোতে এলোমেলোভাবে পড়ে আছে চেয়ার টেবিল, কাজগপত্র, পত্রিকা প্রভৃতি।

গত ২৮ অক্টোবর দুপুরে নয়া পল্টনের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ-বিএনপি সংঘর্ষের এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে ভাংচুরের পর এই কার্যালয় থেকে নেতা-কর্মীদের বের করে দিয়ে তালা লাগিয়ে চাবি নিয়ে যায় পুলিশ।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর