বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব


চবি: গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাকসুর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে ‘প্রথম জাতীয় গবেষণা উৎসব ২০২৬’। এতে অংশ নিচ্ছেন দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

চাকসু সূত্রে জানা যায়, উৎসবে শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পোস্টার উপস্থাপনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের স্টল প্রদর্শনী এবং দেশবরেণ্য গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে রিসার্চ টক ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। তিনটি প্রধান পর্বে সাজানো হয়েছে পুরো আয়োজন। রিসার্চ টক ও প্যানেল আলোচনায় ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও কলা, জীববিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রকৌশলসহ চারটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ‘বাংলাদেশের ছাত্র সংসদগুলোর ইতিহাসে এ ধরনের আয়োজন এটাই প্রথম। ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হচ্ছে। আমাদের গবেষণায় ফিরে আসা উচিত। এখানে পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, পাশাপাশি বিভিন্ন গবেষকও এসেছেন। এটি নলেজ শেয়ারিংয়ের অন্যতম হাব হিসেবে কাজ করবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর