বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৩ বছরে ২০৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে স্যামসাং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৭৭ সময় দেখুন
৩ বছরে ২০৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে স্যামসাং


আন্তর্জাতিক ডেস্ক

আগামী তিন বছরে ২০৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা ঠিক করেছে দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাং গ্রুপ। কোম্পানিটি জানিয়েছে, মহামারি পরবর্তী সময়ে বায়ো-ফার্মাসিউটিক্যালস, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও রোবটিক্স প্রযুক্তির ব্যবসা বাড়াতে এ বিনিয়োগের সিংহভাগ ব্যয় হবে।

মঙ্গলবার স্যামসাং জানায়, ২০২৩ সালের মধ্যে চিপ তৈরির মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিল্পের বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করার লক্ষ্য রয়েছে। এছাড়া রোবটিক্স এবং পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগের মতো নতুন নতুন ক্ষেত্রকে আরও শক্তিশালী করারও লক্ষ্য ঠিক করা হয়েছে।

স্যামসাংয়ের ঘোষণাকৃত নতুন বিনিয়োগের পরিমাণ এর আগের তিন বছরের বিনিয়োগের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেশি। তবে মঙ্গলবার স্যামসাং পূর্ববর্তী বিনিয়োগের লাভক্ষতির কোনো হিসাব প্রকাশ করেনি।

উল্লেখ্য যে, স্যামসাং বিশ্বের সর্ববৃহৎ মেমোরি চিপ প্রস্তুতকারী ব্র্যান্ড। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ব্যবসার খাত ইলেকট্রনিকস পণ্য। দক্ষিণ কোরিয়ার ফেয়ার ট্রেড কমিশনের তথ্যমতে, অন্তত ৫৯টি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে তৈরি স্যামসাং গ্রুপ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর