রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা

৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক হানিফ পরিবহনের ০১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১৩ সময় দেখুন
৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক হানিফ পরিবহনের ০১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক

প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স (Zero Tolerence) নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক রামেশ্বর দাসের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব লোকাশিষ চাকমার নেতৃত্বে ১১/০৯/২০২৬ তারিখ রাত ১.০০ হতে রাত ৩.৩০ ঘটিকা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামস্থ মুজাফরাবাদ কলেজের পশ্চিম পার্শ্বে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের উপর ঢাকাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৭৯৮৩ নম্বরের হানিফ নামীয় যাত্রীবাহী বাস তল্লাশী করে বাসের ব্যাটারী টুল বক্স সংলগ্ন ভিতরের অংশে বিশেষ কায়দায় তৈরী চেম্বারের ভিতর (বক্স সদৃশ) হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ১। মোঃ হোসেন (৪৬), ড্রাইভার, পিতা- মৃত কামাল উদ্দীন, মাতা- শামসুন্নাহার, স্ত্রী-হাসিনা আক্তার, সাং- ফতেয়াবাদ (আবগর কাজীর বাড়ী), ওয়ার্ড নং- ০২, চিকনদন্ডী ইউ/পি, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম। ২। মোঃ পারবেছ মিয়া (৩৩) হেলপার, পিতা- মোঃ মুহিত মিয়া, মাতা- মৃত রাশেদা বেগম, স্ত্রী- নারগীছ আক্তার, সাং- প্রেমনগর, হাজী কছুর উদ্দিন বাড়ী, ওয়ার্ড নং- ০৭, মনসুরনগর ইউ/পি, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার। বর্তমান ঠিকানা- নোয়াপাড়া, আজিম সওদাগরের ভাড়াটিয়া, নোয়াপাড়া প্রাইমারী স্কুলের দক্ষিণ পাশে, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার করা হয় এবং বাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে জানা যায়, যাত্রী পরিবহনের আড়ালে হানিফ পরিবহনের এই বাসটি দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ঢাকা ও চট্টগ্রামে ইয়াবা পাচারে ব্যবহার হয়ে আসছিলো।
আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

জেলা কার্যালয় চট্টগ্রাম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর