বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৫ বছর পর ভারত-চীন সরাসরি বিমান যোগাযোগ চালু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ সময় দেখুন
৫ বছর পর ভারত-চীন সরাসরি বিমান যোগাযোগ চালু


লাদাখ সীমান্ত সংঘাতের জেরে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে সরাসরি বিমান যোগাযোগ ফের চালু করল ভারত ও চীন।

সোমবার (২৭ অক্টোবর) পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট ১৮০ জন যাত্রী নিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংঝৌতে অবতরণ করেছে।

দীর্ঘদিন ধরে হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ চলছে। চীন লাদাখকে নিজেদের এলাকা বলে দাবি করলেও ভারত তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

২০২০ সালের জুন মাসে লাদাখের গালাওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে মারাত্মক সংঘাত ঘটে। সীমান্ত চুক্তির কারণে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিষিদ্ধ থাকায় উভয়পক্ষের সেনারা লাঠি, পাথর, ছুরি এবং পেরেকযুক্ত লাঠি নিয়ে একে অপরের ওপর আক্রমণ করে। সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা এবং বেশ কয়েকজন চীনা সেনা নিহত হন।

ওই সংঘাতের ফলস্বরূপ নয়াদিল্লি ও বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। ভারত চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ স্থগিত করে এবং চীনা পর্যটকদের ভিসা প্রদানও বন্ধ করে দেয়।

তবে পরবর্তী বছরগুলোতে দুই দেশের সম্পর্কের ধীরে ধীরে উন্নতি হতে শুরু করে। এই উন্নতির পথ ধরেই সীমান্ত অঞ্চলে প্রহরা সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছায় নয়াদিল্লি-বেইজিং। এই চুক্তিটিকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে ‘মাইলফলক’ হিসেবে দেখছেন ভারত ও চীনের অধিকাংশ কূটনীতিক।

এই চুক্তির পর গত জুলাই মাসে চীনা পর্যটকদের জন্য ফের ভিসা দেওয়া শুরু করে নয়াদিল্লি। এরপর সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলন উপলক্ষ্যে গত আগস্টে সাত বছরের বিরতি ভেঙে প্রথমবারের মতো চীন সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হয়।

এর আগে আগস্টের শুরুতে নয়াদিল্লি সফরে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে সীমান্ত এলাকায় উত্তেজনা হ্রাস করার বিষয়ে সফল বৈঠক করেন তিনি।

উল্লেখ্য, চলতি অক্টোবরের শুরুতে এক সরকারি বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট সংযোগ ফের চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর