মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

৬২ বছরের আকাশযাত্রার অবসান, ভারতীয় বায়ুসেনা থেকে এবার অবসর নিতে চলেছে মিগ-২১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন


Last Updated:

দীর্ঘ ৬২ বছর ধরে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করার পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে এই বিমান।

ভারতীয় বায়ুসেনা থেকে এবার অবসর মিগ-২১-এরভারতীয় বায়ুসেনা থেকে এবার অবসর মিগ-২১-এর
ভারতীয় বায়ুসেনা থেকে এবার অবসর মিগ-২১-এর

সাহ্নিক ঘোষ, কলকাতা: অবশেষে ভারতীয় বায়ুসেনা থেকে বিদায় নিতে চলেছে মিগ-২১ — একসময় দেশের আকাশরক্ষার প্রধান ভরসা, আর পরে ‘ফ্লাইং কফিন’ নামে কুখ্যাত হওয়া এই যুদ্ধবিমান। দীর্ঘ ৬২ বছর ধরে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করার পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে চণ্ডীগড় ঘাঁটি থেকে শেষবারের মতো উড়বে এই বিমান।

১৯৬৩ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আনা মিগ-২১ ছিল ভারতের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান। স্বল্প খরচে দ্রুত গতি এবং আকাশযুদ্ধে কার্যক্ষমতার কারণে খুব দ্রুত ভারতীয় বায়ুসেনার নির্ভরতার প্রতীক হয়ে ওঠে। একসময় প্রায় ৮০০-র বেশি মিগ-২১ ভারতীয় বায়ুসেনায় ছিল, যা একসঙ্গে বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

মিগ-২১ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে অংশ নিয়েছে—১৯৬৫ ও ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ এবং ২০১৯ সালের বালাকোট স্ট্রাইক-এও এই যুদ্ধবিমান সক্রিয়ভাবে ব্যবহৃত হয়েছিল। এতদিনে এই বিমান ভারতীয় আকাশে প্রায় ৬০ লাখ ঘণ্টা উড়েছে এবং ১,৬০০-র বেশি পাইলট এতে ট্রেনিং নিয়েছেন।

তবে গৌরবের পাশাপাশি মিগ-২১-কে ঘিরে রয়েছে একাধিক বিতর্ক ও দুর্ঘটনার কালো ইতিহাস। ১৯৭০-এর দশক থেকে ক্র্যাশের ঘটনা বাড়তে থাকে। বিগত কয়েক দশকে ৪০০-র বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০০ জন বায়ুসেনা অফিসার ও পাইলট। পুরনো প্রযুক্তি, যন্ত্রাংশের অভাব এবং সীমিত আপগ্রেডের কারণেই ধীরে ধীরে এটি হয়ে ওঠে ‘ফ্লাইং কফিন’—একটা উড়ন্ত বিপদ। বর্তমানে ভারতের হাতে মিগ-২১-এর কেবল একটি স্কোয়াড্রন (২৩ নম্বর ‘প্যান্থার্স’ স্কোয়াড্রন) রয়েছে, যেটি এখন চূড়ান্ত অবসরের পথে। এর পর আর কোনও মিগ-২১ থাকবে না ভারতীয় বায়ুসেনার পরিষেবায়।

এই যুদ্ধবিমানের অবসরের পর বায়ুসেনার সক্রিয় ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ২৯-এ, যা গত পাঁচ দশকের মধ্যে সর্বনিম্ন। যদিও সরকার ইতিমধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান ‘তেজস’ এবং বিদেশ থেকে কেনা রাফাল ও সুখোইয়ের মতো আধুনিক ফাইটার জেট দিয়ে এই ঘাটতি পূরণের চেষ্টা করছে।

বাংলা খবর/ খবর/দেশ/

MIG-21: ৬২ বছরের আকাশযাত্রার অবসান, ভারতীয় বায়ুসেনা থেকে এবার অবসর নিতে চলেছে মিগ-২১



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর