বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

৬ বছরে বাণিজ্যের নামে ৪ লাখ কোটি টাকা পাচার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ সময় দেখুন
৬ বছরে বাণিজ্যের নামে ৪ লাখ কোটি টাকা পাচার


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পণ্যের দামে ফাঁকি রেখে ছয় বছরে বৈদেশিক বাণিজ্যের নামে বাংলাদেশ থেকে মোট চার হাজার ৯৬৫ কোটি ডলার (সোয়া চার লাখ কোটি টাকা) পাচারের হিসাব প্রকাশ করেছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।

জিএফআই জানিয়েছে, ২০০৯-১৮ পর্যন্ত এক দশকে বিশ্বের উন্নয়নশীল ১৩৪ দেশ থেকে বাণিজ্যের আড়ালে এক দশমিক ছয় ট্রিলিয়ন বা এক লাখ ৬০ হাজার কোটি ডলার পাচার হয়েছে।

সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে চীন থেকে। এরপরই আছে পোল্যান্ড, ভারত, রাশিয়া ও মালয়েশিয়া।

১০ বছরে ১৩৪ দেশের দেওয়া যেসব তথ্য জাতিসংঘের তথ্যভাণ্ডারে পাওয়া গেছে, তার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে জিএফআই। বাংলাদেশের ক্ষেত্রে ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের ডেটা পাওয়া যায়নি।

২০০৯ সালের পর থেকে এভাবে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বেড়েছে বলে জানিয়েছে জিএফআই।

এর মধ্যে, ২০১৫ সালে সর্বোচ্চ এক হাজার ১৮৭ কোটি ১০ লাখ ডলারের হিসাবে গরমিল ধরা পড়েছে। ২০০৯ সালের হিসাবে দেখা গেছে ৫২১ কোটি ২০ লাখ ডলারের ফাঁকি। ২০১০ সালে ৬৮৪ কোটি ডলার, ২০১১ সালে ৮৭৩ কোটি ডলার, ২০১২ সালে ৭৬৪ কোটি ৭০ লাখ ডলার ও ২০১৩ সালে ৯৩৪ কোটি ৮০ লাখ ডলার পাচার হয়ে থাকতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে প্রতিবেদনে।

এদিকে, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের তথ্য মিলিয়ে দেখে এই গরমিল বের করেছে জিএফআই। আর কয়েক ধাপের ফিল্টার ব্যবহার করে গরমিলটুকু বাণিজ্যের হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।

জিএফআই বলছে, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বছরে গড়ে ৮২৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কৌশলে পাচার হচ্ছে, যা মোট বাণিজ্যের ১৭ দশমিক ৩ শতাংশ। আর বিশ্বের উন্নত ৩৬ দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে এই অংক ৩৫৬ দশমিক ৮০ লাখ ডলার, যা এসব দেশের সঙ্গে মোট বাণিজ্যের ১৪ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনে ২০১৮ সালে ১৩৪টি উন্নয়নশীল দেশ ও ৩৬টি উন্নত অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যে সাড়ে ৮৩ হাজার কোটি ডলারের গরমিল দেখা গেছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর