শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

৯ পৌরসভা ও রাজশাহী-রংপুর বিভাগে ইউপিতে আ.লীগের মনোনয়ন [তালিকা]

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
৯ পৌরসভা ও রাজশাহী-রংপুর বিভাগে ইউপিতে আ.লীগের মনোনয়ন [তালিকা]


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একইসঙ্গে বিভিন্ন জেলার ৯টি পৌরসভা নির্বাচনে মেয়র পদেও দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দলটি। এসব পৌরসভা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ২ নভেম্বর।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

পরে শুক্রবার (২২ অক্টোবর) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব মনোনীত প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবারের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় যে ৯টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলো হলো— রংপুরের পীরগঞ্জ, নীলফামারীর নীলফামারী সদর, পাবনার বেড়া, পটুয়াখালীর গলাচিপা, টাঙ্গাইলের ঘাটাইল, গাজীপুরের কালিয়াকৈর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর সদর ও নোয়াখালীর সেনবাগ।

একই সভায় রাজশাহী বিভাগের আট জেলা— রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা এবং রংপুর বিভাগের আট জেলা— পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার ইউনিয়ন পরিষদগুলোতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

পৌরসভা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর