সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

অক্টোবরে আসছে উইন্ডোজ ১১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
অক্টোবরে আসছে উইন্ডোজ ১১


তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে থেকে উইন্ডোজ ১১ উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ফ্রি আপগ্রেড হিসেবেই উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটারে ভার্সনটি আপডেট করে নিতে পারবেন।

পাশাপাশি, উইন্ডোজ ১১ প্রি-লোডেড হার্ডওয়্যারও কিনতেও পারবেন আগ্রহীরা।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের উইন্ডোজ বিপণণ মহাব্যবস্থাপক অ্যারন উডম্যান জানিয়েছেন, অক্টোবরের পাঁচ থেকে বাজারে আসবে উইন্ডোজ ১১।

তিনি বলেন, উইন্ডোজ ১০ থেকে অসাধারণ শিক্ষা গ্রহণ করে, ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ভালো অভিজ্ঞতাটি দিতে চাইয় মাইক্রোসফট। সব উপযোগী ডিভাইসের জন্য উইন্ডোজ ১১ আপগ্রেড ২০২২ সালের মধ্যবর্তী সময় নাগাদ চলে আসবে।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, উইন্ডোজ ১০ সম্বলিত পিসিতে উইন্ডোজ ১১ আপডেট এসেছে কি না তা উইন্ডোজ তা নিজে থেকেই ব্যবহারকারীদের জানিয়ে দেবে। আবার ব্যবহারকারীরা চাইলে মাইক্রোসফটের নিবেদিত পিসি হেলথ চেক অ্যাপের মাধ্যমে নিজ ডিভাইস উইন্ডোজ ১১ আপডেটের উপযোগী কি না তাও জেনে নিতে পারবেন।

অক্টোবরের পাঁচ তারিখে উইন্ডোজ ১১ আসা শুরু করলেও, পূর্বঘোষিত সব ফিচার পাওয়া যাবে না। যেমন, অ্যামাজন ও ইনটেলের সঙ্গে জোট বেঁধে উইন্ডোজ ১১ তে অ্যান্ড্রয়েড অ্যাপস আনছে মাইক্রোসফট। কিন্তু ফিচারটি অক্টোবর পাঁচ থেকে পাওয়া যাবে না।

ধারণা করা হচ্ছে, ২০২২ এর আগে এটি আসবে না। তবে, আগামী মাসগুলোতে ফিচারটির প্রিভিউ প্রকাশিত হবে উইন্ডোজ ইনসাইডারে।

উইন্ডোজ ১১ এর জন্য সিস্টেম রিকয়ারমেন্ট কী হতে পারে, তা গত সপ্তাহে পরিষ্কার করেছে মাইক্রোসফট। যাদের সে সক্ষমতা নেই, তারা কীভাবে উইন্ডোজ ১১ পেতে পারেন, সে পথও বাতলে দিয়েছে প্রতিষ্ঠানটি। বিকল্প পথে দুই বা তার বেশি ৬৪ বিটের এক গিগাহার্টজ প্রসেসরের প্রয়োজন পড়বে, র‌্যাম থাকতে হবে চার গিগাবাইট। স্টোরেজ থাকতে হবে ৬৪ গিগাবাইট এবং টিপিএম ১.২ চিপ হতে হবে।

এরপর আইএসও প্রক্রিয়ায় উইন্ডোজ ১১ ইনস্টল করে নেওয়া যাবে। কিন্তু এভাবে উইন্ডোজ ১১ নিলেও সমর্থন মিলবে না বলে জানিয়ে রেখেছে মাইক্রোসফট।

পিসি উইন্ডোজ ১১ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলেও আপাতত সমস্যা নেই। কারণ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০ সাপোর্ট অব্যাহত রাখবে মাইক্রোসফট।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর