অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বানচালের চেষ্টা৷ মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেই আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন জনাকয়েক বিক্ষোভকারী৷ যদিও ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী৷ শেষ পর্যন্ত দর্শকদের সমবেত প্রতিবাদের মুখে সভাস্থল ছাড়েন বিক্ষোভকারীরা৷ লন্ডন সফরে শিল্প বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বৈঠক থাকলেও কেলগ কলেজের এই বক্তব্যই ছিল মুখ্যমন্ত্রীর সফরের মূল আকর্ষণ৷ আর সেখানেই ঘটে যায় এই অপ্রত্যাশিত ঘটনা৷ হাতেগোনা কয়েকজন বিক্ষোভকারীর এই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাময়িক ছন্দপতন ঘটলেও যেভাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সৌজন্য বজায় রেখেই গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী সামাল দিয়েছেন, তাতে রাজনীতিবিদ হিসেবে তাঁর কদর আন্তর্জাতিক মহলেও আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
Source link