রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

অনলাইন মার্কেট প্লেস ‘উই হাটবাজার’ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৩৫ সময় দেখুন
অনলাইন মার্কেট প্লেস ‘উই হাটবাজার’ উদ্বোধন


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশীয় পণ্যের পসরা নিয়ে ১০০ জন উদ্যোক্তা নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেট প্লেস- উইহাটবাজার ডটকম। এফ কমার্স, পিকমার্স এবং ঘরোয়া পণ্যকে ই-কমার্স প্লাটফর্মে নিয়ে আসতে এ প্লাটফর্ম স্মার্ট নারীর ক্ষমতায়নে মাইলফলক হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (১৬মে) রাজধানীর একটি হোটেলে এই বিশেষায়িত ই-কমার্স প্লাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাাননো হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার একজন মানুষকে কিভাবে পাল্টা দিতে পারে -উই একটি তার উদাহরণ। নারীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে উই।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ও নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে জানিয়ে দীপু মনি বলেন, ‘সরকারের নানা মন্ত্রণালয়ের এই প্রশিক্ষণগুলো দিয়ে নারীরা ক্রমাগত দক্ষ হয়ে উঠছে। তারা ঐক্যবদ্ধ হতেও শিখেছে। প্রান্তিক মানুষগুলোকে নারীসহ এই মানুষগুলোকে মূলধারায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধু কন্যার চেষ্টা আমরা দেখছি।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যেগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এবং বিশ্বব্যাংকের লিড কানট্রি ইকোনোমিস্ট সোলায়মান কুলিবালি।

সভাপতির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সরকারের নানা সুবিধার কারণে আজকে ৫০ শতাংশের বেশি নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। এখন থেকে আরো ৫ হাজার নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে গ্রান্ট দেওয়া হবে। আশা করছি, জুন মাস থেকেই দেওয়া শুরু হবে।’

উই এর সঙ্গে মিলে ডাক বিভাগের মধ্যে একটি সমঝোতায় উদ্যোক্তাদের পণ্য ডেলিভারিতে সহায়তা করা হবে্ তাদের জন্য বিশেষ ইন্টারনেট প্যাকেজ দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘নারী উদ্যোক্তারা খুব সুলভ মূল্যে যাতে উচ্চগতির ইন্টারনেট পান সেই ব্যবস্থা করা হবে। এছাড়াও নগদের ডিজিটাল ব্যাংক চালু হলে বিনা জামানতে নারী ই-কমার্স উদ্যোক্তাদের জন্য যতদূর সম্ভব, সেই লিমিটের একটি ফাইন্যান্সিংয়ালের ব্যবস্থা করা হবে। যাতে করে উদ্যোক্তাদের টাকার কোন সমস্যা না থাকে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উই হাটবাজার ডটকম চেয়ারম্যান জাহানুর কবির সাকিব। এরপর নতুন এই প্লাটফর্ম বিষয়ে আলোকপাত করেন প্রতিষ্ঠানের পরিচালক ঈমানা হক জ্যোতি। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের লিড কানট্রি ইকোনোমিস্ট সোলায়মান কুলিবালি। অনুষ্ঠানে উই হাটবাজারের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ই-ক্যাব সাধারণ সম্পাদক ও উই হাটবাজার এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা।

উই হাটবাজারে এখানে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের বানানো দেশীয় পণ্য পাওয়া যাবে। বিদেশি কোনো পণ্য পাওয়া যাবে না।

সারাবাংলা/ইএইচটি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর