বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

অবরুদ্ধ চুয়েট ভিসি বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম চাই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৮৩ সময় দেখুন
অবরুদ্ধ চুয়েট ভিসি বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম চাই’


চট্টগ্রাম: প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে (চুয়েট) প্রাক্তন উপাচার্যের অপসারণ ও পুনর্বহালের দাবির মুখে প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ শরীফুল আলম। তীব্র মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমার প্রচণ্ড মাথাব্যথা করছে, আমি এখন একটু রেস্টে (বিশ্রামে) থাকতে চাই।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি এসব কথা বলেন।

চুয়েট ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘সার্বিক অবস্থা আপনারাও দেখছেন, আমাদের পরিস্থিতি মোটেও ভালো না। গতকাল রাত থেকে এখানে আমরা কেউ একমুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি। অবরুদ্ধ থাকার প্রভাবে আমার দুজন সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, যাদের গভীর রাতে (রাত ২টায়) হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।’

তালা খুলে বাইরে বের হওয়ার জন্য স্থানীয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের সহযোগিতা চান কি না—এমন প্রশ্নের উত্তরে উপাচার্য জানান, ‘বিষয়টি প্রশাসন বিবেচনা করবে, এটি আমার একক সিদ্ধান্তের বিষয় নয়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বিক বিষয়টি লিখিত ও মৌখিকভাবে অবহিত করেছি, তাঁরাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

জানা যায়, চুয়েটের সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে এবং তাকে পদে পুনর্বহালের দাবিতে আন্দোলন জোরদার করে শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন তারা।

নিয়োগের ২১ দিন পেরিয়ে যাওয়ার পর অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করলে খবর পেয়ে শিক্ষার্থীরা দ্রুত এসে ভবনের মূল ফটকে পুনরায় তালা লাগিয়ে দেন। এরপর থেকে উপাচার্য ও তার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর