বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন


আন্তর্জাতিক ডেস্ক

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ ক্লাউডিয়া গোল্ডিন। নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় রয়েল সুইডিশ একাডেমি অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, গত শতাব্দীতে অনেক উচ্চ-আয়ের দেশে বেতনের কাজে নারীদের অনুপাত তিনগুণ বেড়েছে। এটি আধুনিক সময়ে শ্রমবাজারে সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনগুলোর মধ্যে একটি। তবে উল্লেখযোগ্য লিঙ্গ পার্থক্য এখনও রয়ে গেছে।

১৯৮০ এর দশকে একজন গবেষক এই পার্থক্যগুলোর উৎস ব্যাখ্যা করার জন্য একটি ব্যাপক পদ্ধতি গ্রহণ করেছিলেন। ক্লডিয়া গোল্ডিনের গবেষণা আমাদের শ্রমবাজারে নারীদের ঐতিহাসিক এবং সমসাময়িক ভূমিকা সম্পর্কে নতুন এবং আশ্চর্যজনক অন্তর্দৃষ্টি দিয়েছে।

মার্কিন এ অর্থনীতিবিদ নিউইয়র্কে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

প্রসঙ্গত, ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। গত বছর অর্থনীতিতে নোবেল জিতেছিলেন ৩ মার্কিন নাগরিক। তারা হলেন- যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বারন্যাঙ্ক, শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর