শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অশান্ত এলাকায় কর্তব্যরত আধিকারিকদের নিরাপত্তায় জোর! শক্তপোক্ত হেলমেট ব্যবহারের নির্দেশ পুলিশ কমিশনারের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

শুধুমাত্র মাথায় পরে থাকতে হবে বলে পরা, তা যেন না হয়- পরামর্শ পুলিশ কমিশনারের। তাই স্পোর্টস হেলমেট কিনলেও তার গুণগত মান যাচাই করতে বলা হয়েছে। যাতে ইটের ঘায়ে আঘাত এড়াতে সমক্ষ হয় বাহিনী।

কলকাতার নগরপাল মনোজ ভার্মা৷ ফাইল ছবিকলকাতার নগরপাল মনোজ ভার্মা৷ ফাইল ছবি
কলকাতার নগরপাল মনোজ ভার্মা৷ ফাইল ছবি

কলকাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতি বা কোনও অশান্ত এলাকায় কর্তব্যরত পুলিশ আধিকারিক ও কর্মীর প্রোটেকশন গিয়ারের সঙ্গে কোনওরকম আপস নয়। এই ধরনের ডিউটি করার সময় ডিপার্টমেন্ট বা পুলিশ বিভাগ থেকে দেওয়া প্রোটেকশন গিয়ার যেমন বিশেষ করে যে হেলমেট বিভাগ যে দেওয়া হয়, তা ব‍্যবহার করতে হবে। অর্থাৎ শক্তপোক্ত হেলমেট ব্যবহারের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা।

সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির ডিউটি করার সময় উত্তেজিত জনতার ছোঁড়া ইটের ঘায়ে হেলমেট ভেঙে গুরুতর জখম হয়েছিলেন এক পুলিশ আধিকারিক। হেলমেট থাকা সত্ত্বেও আঘাত ছিল গুরুতর। তার কারণ অনুসন্ধানে নেমে লালবাজার জানতে পারে, ঘটনার সময় ওই আধিকারিক যে হেলমেটটি মাথায় পরে ছিলেন সেটি স্পোর্টস বা ক্রিকেট খেলার সামগ্রী। যা ক্রিকেট বলের আঘাত সহ‍্য করতে পারলেও ক্ষিপ্ত জনতার ছোঁড়া ইটের আঘাত নিতে সক্ষম নয়। যার ফলে ওই অশান্তির মধ‍্যে উত্তেজিত জনতার দিক থেকে ছুটে আসা ইটের আঘাত হেলমেট ভেদ করে জখম করেছিল পুলিশকর্তাকে।

আরও পড়ুন: বড় ব্যবধানে কালীগঞ্জ ফের তৃণমূলেরই, লড়ে দ্বিতীয় বিজেপি! কোন আশার আলো দেখছেন শুভেন্দু?

এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই বিশেষ করে হেলমেটে জোর দিতে চাইছে লালবাজার। তাই পুলিশ কমিশনার মনোজ ভর্মা নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ডিউটি করা বা যেখানে উত্তেজনা বিশৃঙ্খলা পরিস্থিতি জনিত ঘটনার ডিউটি পালনে প্রোটেকশন গিয়ারের সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না। ইটের ঘা বা এই ধরনের প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে হেলমেট দফতর থেকে দেওয়া হয়, তা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি ডিভিশনের বাহিনীর সংখ্যা মোতাবেক হেলমেট ও প্রোটেকশন গিয়ার পর্যাপ্ত আছে কি না তাও দেখতে হবে। আর যদি স্পোর্টস হেলমেট ব্যবহার করা হয়, তাহলে তার গুণগত মান ভাল হতে হবে। শুধুমাত্র মাথায় পরে থাকতে হবে বলে পরা, তা যেন না হয়- পরামর্শ পুলিশ কমিশনারের। তাই স্পোর্টস হেলমেট কিনলেও তার গুণগত মান যাচাই করতে বলা হয়েছে। যাতে ইটের ঘায়ে আঘাত এড়াতে সমক্ষ হয় বাহিনী।

বাংলা খবর/ খবর/কলকাতা/

অশান্ত এলাকায় কর্তব্যরত আধিকারিকদের নিরাপত্তায় জোর! শক্তপোক্ত হেলমেট ব্যবহারের নির্দেশ পুলিশ কমিশনারের নির্দেশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর