রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

অসচ্ছল শিক্ষার্থীরা পাবেন প্রধানমন্ত্রীর সহায়তা, আবেদন শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ সময় দেখুন
অসচ্ছল শিক্ষার্থীরা পাবেন প্রধানমন্ত্রীর সহায়তা, আবেদন শুরু


সারাবাংলা ডেস্ক

ঢাকা: ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যায়নরত অসচ্ছল শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুলে ভর্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এই অর্থ সহায়তা দেওয়া হবে। এজন্য অনলাইনে আবেদন করতে হবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে অনলাইনে এজন্য আবেদন শুরু হয়েছে। এটি আগামী ২৯ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরও বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদরাসা শিক্ষা অধিদফতরের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ সালে মাধ্যমিক ও সমমান পর্যায়ে (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ভর্তিকৃত ও অধ্যয়নরত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেওয়া হবে। এজন্য শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অবেদন করতে হবে।

সহায়তা পেতে শিক্ষার্থীদের ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয় পত্র, নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ প্রয়োজন হবে। আর সরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকদের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন বা সুপারিশ প্রয়োজন হবে।

শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, আবেদনের চার থেকে ছয় মাস পর টাকা পাঠানো হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীর সন্তান আর্থিক অনুদান পাওয়ার জন্য বিবেচিত হবেন। তবে মা-বাবা বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা দিয়ে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।

আবেদনের ঠিকানা: http://www.eservice.pmeat.gov.bd/admission/

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর