শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

অসুস্থ হয়ে হাসপাতালে জাপা নেতা রুহুল আমিন হাওলাদার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৫৭ সময় দেখুন
অসুস্থ হয়ে হাসপাতালে জাপা নেতা রুহুল আমিন হাওলাদার


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সাবেকমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির একটি অনুষ্ঠানে যাওয়ার সময় গাড়িতে বুকে প্রচণ্ড ব্যাথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কাইসার নসরুল্লাহ খানের তত্ত্বাবধানে আছেন।

এদিকে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অসুস্থ রুহুল আমিন হাওলাদারকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। এ সময় তিনি শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, লিয়াকত হোসেন খোকা এমপি, রেজাউল ইসলাম ভুইয়া, এমএ কুদ্দুছ খান, ইয়াহইয়া চৌধুরী, বেলাল হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী হাওলাদারকে দেখতে হাসপাতালে যান।

রুহুল আমিন হাওলাদারের সহধর্মিণী রত্না আমিন হাওলাদার তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর