শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

অস্ট্রিয়ার প্রটোকলে বাংলাদেশি দূতের প্রশংসাপত্র উপস্থাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৩৫ সময় দেখুন
অস্ট্রিয়ার প্রটোকলে বাংলাদেশি দূতের প্রশংসাপত্র উপস্থাপন


ডেস্ক রিপোর্ট::  অস্ট্রিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল রাষ্ট্রদূত ম্যাক্সিমিলিয়ান হেনিগেরের কাছে তার প্রশংসাপত্রের অনুলিপি উপস্থাপন করেছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) ভিয়েনার স্থানীয় সময় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি অব দ্যা ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তার প্রশংসাপত্রের অনুলিপি উপস্থাপন করেন।

বাংলা‌দেশ মিশনসমূ‌হের মহাপরিদর্শকের দায়িত্ব পালনকালে গত ৯ মে আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ার নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত জানায় সরকার।

১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলা‌দেশ মিশনসমূ‌হে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ক‌রে‌ছেন।

পেশাদার কূটনীতিক সিয়াম ফরেন সা‌র্ভিস একা‌ডে‌মির রেক্ট‌রের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। তি‌নি মন্ত্রণাল‌য়ে চিফ অব প্রটোকলের দায়িত্ব পাল‌নের আগে ইউরোপ উইংয়ের মহাপরিচালক ছিলেন। এছাড়া, সিয়াম ফি‌লি‌পি‌ন্স এবং পালাউ‌য়ে বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌ত ছি‌লেন।

এর আগে, তিনি ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই-কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সিয়াম।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর