বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অস্ট্রেলিয়ায় নারীর মস্তিষ্কে পাওয়া যায় জীবিত কৃমি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১০৬ সময় দেখুন
অস্ট্রেলিয়ায় নারীর মস্তিষ্কে পাওয়া যায় জীবিত কৃমি


আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় একজন নারীর মস্তিষ্ক থেকে জীবিত কৃমি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কৃমিটি ৮ সেন্টিমিটার লম্বা ছিল। কোনো মানুষের মস্তিষ্ক থেকে কৃমি পাওয়ার ঘটনা এটিই প্রথম। খবর বিবিসি।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় গত বছর ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ওই রোগীর অস্ত্রোপচোরের সময় ক্ষতিগ্রস্ত ফ্রন্টাল লোব থেকে তারের মতো এই জিনিসটি বের করা হয়। লাল রঙের এই পরজীবী সেখানে দুই মাস ধরে থাকতে পারে বলে ধারণা করেন বিজ্ঞানীরা।

এ ঘটনা প্রাণী থেকে মানুষের মধ্যে এ ধরনের রোগ সংক্রমণের বিপদের বার্তা দিচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগের ডা. সঞ্জয় সেনানায়েকে বলেন, অস্ত্রপচারাকালে ৮ সেন্টিমিটার লম্বা জীবন্ত লাল কৃমি বের করা হয়, তখন সার্জনসহ অপারেশন থিয়েটারে থাকা সবাই অবাক হয়ে গিয়েছিলেন। এটি একটি নতুন সংক্রমণ, যা এর আগে মানুষের মধ্যে পাওয়া যায়নি।

অবিষাক্ত অজগর সাপের মতো ওফিডাসকারিস রবার্টসি নামের এই কেঁচোকৃমিও অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশে পাওয়া যায়।

বিজ্ঞানীদের ধারণা, ওই নারী তার বসবাসের কাছাকাছি একটি হ্রদের পাশে এক ধরনের দেশীয় ঘাস ওয়ারিগাল সংগ্রহ করার পর ওই কৃমিটি তাকে ধরেছিল।

সম্প্রতি ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস জার্নালে এ বিষয়ে লিখেছেন মেহরাব হোসেন। তিনি অস্ট্রেলিয়ার একজন পরজীবীবিদ্যা বিশেষজ্ঞ। তিনি সন্দেহ করছেন, ওই ঘাস অজগরের মল এবং পরজীবীর ডিম দ্বারা দূষিত ছিল। যা রান্না করার সময় তিনি (রোগী) আক্রান্ত হয়েছিলেন।

এরপর থেকে ওই নারী ব্যথা, কাশি, রাতের ঘাম এবং ডায়রিয়া দেখা দেয়। এটি তার ভুলে যাওয়া এবং বিষণ্নতাকে বাড়িয়ে দেয়। যা অস্বাভাবিক লক্ষণ বলে অভিহিত করেছেন চিকিৎকরা।

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারির শেষে দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী। পরে পরীক্ষায় তার মস্তিষ্কের ডান ফ্রন্টাল লোবের মধ্যে একটি অস্বাভাবিক ক্ষত ধরা পরে। কিন্তু ২০২২ সালে অস্ত্রপচারকালে সেখান থেকে এই কৃমি বের করেন সার্জন। চিকিৎসা ক্ষেত্রে ইতিহাস সৃষ্টিকারী এই নারী এখন সুস্থ আছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর