বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, একই পরিবারের ৬ জন নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, একই পরিবারের ৬ জন নিহত


অস্ট্রেলিয়ায় একটি বাড়িতে আগুন লেগে পাঁচ ছেলেসহ পিতা নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) স্থানীয় সময় ভোরে দেশটির কুইন্সল্যান্ড রাজ্যে এই আগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর রয়টার্স।

পুলিশ সুপারিনটেনডেন্ট ম্যাট কেলি বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহতে ব্যক্তির স্ত্রী ও ছেলেদের মা জীবিত বের হতে পেরেছেন। রাজ্যটির রাসেল দ্বীপের ব্রিসবেনের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি ছোট সম্প্রদায় বসবাস করে।

সাংবাদিকদের কেলি বলেন, ‘এই মুহূর্তে তিনি (নারী) মানসিকভাবে ভেঙে পড়েছেন। পুরো পরিবারকে হারিয়েছেন তিনি। এটা সত্যিই দুঃখজনক। এই অল্পবয়সী ছেলেরা ভবিষ্যতে বড় হয়ে উঠত, এবং একজন ব্যক্তি তার জীবন হারিয়েছেন।’

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড রেসকিউ জানিয়েছে, আগুনের কারণে বাড়িটি ধসে পড়েছে। অগ্নিকাণ্ডের কারণে আশেপাশের কিছু বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের অন্তত ২০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন।

অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং ঘটনাটি সন্দেহজনক মনে হয়নি বলে জানিয়েছে পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর