সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

অস্ট্রেলিয়ার এমপিদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন
অস্ট্রেলিয়ার এমপিদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ


ঢাকা: বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনি স্বচ্ছতা বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ায় অস্ট্রেলিয়ার সংসদ সদস্যদের (এমপি) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, অস্ট্রেলীয় এমপিদের এই দায়িত্বশীল বক্তব্য সার্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি গভীর অঙ্গীকার এবং বাংলাদেশের মানুষের কল্যাণে সত্যিকারের উদ্বেগের প্রতিফলন।

তারেক রহমান পোস্টে উল্লেখ করেন, দেশে রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ভয়–ভীতি বা বিধিনিষেধ ছাড়া সবার মতামত প্রতিফলিত হবে— এমন একটি নির্বাচনি প্রক্রিয়া এখন সময়ের দাবি। দেশের স্থিতিশীলতা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার প্রতি মানুষের আকাঙ্ক্ষাই এসব উদ্বেগকে তীব্র করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা, মর্যাদা ও রাজনৈতিক অধিকার নিশ্চিতে অস্ট্রেলীয় এমপিদের আহ্বান বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, প্রবাসীরা অত্যন্ত সততার সঙ্গে বাংলাদেশের বাস্তবতা বিশ্বে তুলে ধরেছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

তারেক রহমান জানান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। গণতন্ত্র রক্ষায় বৈশ্বিক ও সম্মিলিত দায়িত্বের প্রতি অস্ট্রেলীয় প্রতিনিধিদের অবস্থান সেই মূল্যবোধকেই শক্তিশালী করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর