বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার ২ শতাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার ২ শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণ মোকাবিলায় লকডাউন আরোপ করেছে সরকার। লকডাউনের মধ্যেই এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) অনুমোদন না থাকায় পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পরে, অন্তত ২৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও, সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এ ব্যাপারে রয়টার্স জানাচ্ছে, মেলবোর্ন থেকে ২৩৫ এবং সিডনি থেকে ৩২ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভিক্টোরিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, আহত ছয় পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা পদদলিত হয়ে আহত হয়েছেন।

এদিকে, ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে আনুমানিক ৭০০ মানুষ বিক্ষোভে অংশ নেন। তাদের ঠেকাতে সিটি সেন্টার এলাকায় মোতায়েন করা হয় দুই হাজার পুলিশ। তল্লাশি চৌকির পাশপাশি ব্যারিকেড দেওয়া হয় রাস্তায়। বিক্ষোভের কারণে শহরের গণপরিহন এবং রাইড শেয়ারিং সেবা বন্ধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, লকডাউনবিরোধী শত শত মানুষের বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহর সিডনিতেও। বিপুল জনসমাবেশ ঠেকাতে সাধারণ পুলিশের পাশপাশি শহরের রাস্তায় মোতায়েন করা হয় রায়ট, হাইওয়ে ও গোয়েন্দা পুলিশ।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে চলতি বছরের জুন থেকে সিডনি-মেলবোর্নের পাশপাশি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও লকডাউন জারি রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ১৬ বা তার চেয়ে বেশি বয়সী ৭০ শতাংশ মানুষকে পূর্ণ ডোজ ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত লকডাউন প্রত্যাহার করা হবে না।

তবে, অস্ট্রেলিয়ায় করোনা ভ্যাকসিন কর্মসূচির বর্তমান যে গতি তাতে লক্ষ্য অর্জনে অক্টোবরের শেষ বা নভেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর