বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

অস্ত্র পাঠাতে দেরি হওয়ায় জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩০ সময় দেখুন
অস্ত্র পাঠাতে দেরি হওয়ায় জেলেনস্কির কাছে ক্ষমা চাইলেন বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে অস্ত্র পাঠাতে দেরি করার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ফেলে যাবে না। শুক্রবার (৮ জুন) ফ্রান্সে জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেন। এসময় জেলেনস্কির কাছে ক্ষমা চান জো বাইডেন।

ডি-ডে বার্ষিকী উদযাপনে ফ্রান্সে সফর করছেন জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি। প্যারিসে দুই নেতা এক সাইডলাইন বৈঠকে মিলিত হন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট রুশ হামলায় ইউক্রেনের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনর্নির্মাণ করতে ২২৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রুশ আক্রমণ প্রতিহত করতে ওয়াশিংটন কিয়েভকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। কিন্তু চলতি বছরের শুরুতে বাইডেন প্রশাসনের তহবিল মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য আটকে যায়। অচলাবস্থার কারণে ইউক্রেনকে সময়মতো অস্ত্র সরবরাহ করতে পারেনি যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজ এবং কংগ্রেসের নেতাদের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর আইন প্রণেতারা এপ্রিলে ৬১ বিলিয়ন ডলারের ইউক্রেন তহবিল বিল পাস করেন।

বাইডেন জেলেনস্কিকে বলেন, কয়েক সপ্তাহ তহবিলের ক্ষেত্রে কী চলছে তা না জানার আমি ক্ষমাপ্রার্থী। তহবিল বিলটি আটকে রাখার জন্য কংগ্রেসের অতি রক্ষণশীল সদস্যদের দোষারোপ করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর