মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস-এর সেরা প্রশিক্ষণ কেন্দ্র এবার মধ‍্যমগ্রামে special facilities for IAS, IPS and WBCS training will be available in madhyamgram barasat

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

জেলাতেই এবার মিলবে আইএএস আইপিএস সহ ডব্লিউবিসিএস প্রশিক্ষণের বিশেষ সুবিধা, তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র!


আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস-এর সেরা প্রশিক্ষণ কেন্দ্র এবার মধ‍্যমগ্রামে 
আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস-এর সেরা প্রশিক্ষণ কেন্দ্র এবার মধ‍্যমগ্রামে
আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস-এর সেরা প্রশিক্ষণ কেন্দ্র এবার মধ‍্যমগ্রামে

উত্তর ২৪ পরগনা: এবার বারাসাত মধ্যমগ্রামের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে তৈরি হবে আধুনিক মানের এক প্রশিক্ষণ কেন্দ্র। এদিন মধ্যমগ্রাম পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরে অত্যাধুনিক মানের এই আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বারাসাতের সাংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার।

সাংসদ তহবিলের এক কোটি দশ লক্ষ টাকা ব্যয় তৈরি হবে এই প্রশিক্ষণ সেন্টারটি। যেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ-সহ হাতের কাজের প্রশিক্ষণও এই কেন্দ্র থেকে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। যার ফলে বিস্তীর্ণ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরও উচ্চ শিক্ষা ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ডিম সেদ্ধ করতে গেলেই ফেটে যায়? বেরিয়ে আসে ভেতরের কুসুম! জলে মাত্র ১ চামচ এই জিনিস ফেলে দিলেই কেল্লাফতে, সেদ্ধ হবে ‘পারফেক্ট’

দু’তলা বিশিষ্ট এই অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিবছরই প্রায় শতাধিক পড়ুয়া প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ পাবেন। আগামী দিনে এই প্রশিক্ষণ কেন্দ্রটি আরও বড় করার ইচ্ছে প্রকাশ করেন সাংসদ।

আরও পড়ুন: আয়ুর্বেদে ‘মহৌষধ’, ভিটামিন সি, ক্যালসিয়ামের ভান্ডার! তবুও আমলকি খাওয়ার আগে সাবধান, কাদের ছোঁয়া উচিত নয়? জেনে নিন

এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন, মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ, উপ পৌরপ্রধান প্রকাশ রাহা, এসডিও বারাসাত-সহ জনপ্রতিনিধিরা। এখন দেখার কত দ্রুত শেষ হয় এই অত্যাধুনিক উচ্চশিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র তৈরির কাজ।

Rudra Narayan Roy



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর