শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ সময় দেখুন


ঢাকা: বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’। এতে কানেক্টিভিটি তথা ইন্টারনেট পার্টনার হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আম্বার আইটি এ তথ্য জানিয়েছে।

আইসিটি জাম্বুরিতে সর্বোচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটস ও আম্বার আইটি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশ স্কাউটসের পক্ষে সই করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামসুল হক। আর আম্বার আইটি লিমিটেডের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল।

এ সময় বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের যুগ্ম আহ্বায়ক আরিফ রাইয়ান, সহকারী পরিচালক লিয়াকত হোসেন, তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন রুবেল, কে এম কাউসার সাজ্জাদ সজল ও হাফিজুর রহমান এবং আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান হিটলার এ. হালিম উপস্থিত ছিলেন।

তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’-এ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও গেমিং নিয়ে সেশন, রোবট প্রদর্শনী, প্রজেক্ট প্রতিযোগিতা, ক্যাম্পিং থাকবে। আম্বার আইটি এসব আয়োজনে নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সরবরাহ করবে এবং সবার জন্য ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করে দেবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর