রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে প্রস্তুত হচ্ছে স্থায়ী মঞ্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৩:০২

মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে ডাকা সমাবেশের (জমায়েত) জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। শেষ খবর পর্যন্ত মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে।

শুক্রবার (৯ মে) জুমাআর নামাজের পর যমুনার পূর্ব পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সরেজমিনে দেখা যায়, পাঁচটি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে জমায়েত হওয়া শুরু করেছেন মঞ্চে।

সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এই সমাবেশের ডাক দেন। তিনি বলেন, ‘ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাদ জুমা জনসমুদ্র হবে সেখানে। আজ সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’

এদিকে, নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনের সড়ক অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। এই বিক্ষোভ কর্মসূচি এখনো চলছে। বিক্ষোভ মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ছাত্র-জনতার স্লোগানে উঠে এসেছে, ‘বাহ ইন্টেরিয়াম চমৎকার, খুনিদের পাহারাদার’; ‘লীগ ধরো, জেলে ভরো’; ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’; ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’; ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’।

এর আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। এতে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নিয়েছেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

গণজমায়েত
প্রধান উপদেষ্টার বাসভবন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর