রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আগামী নির্বাচন অগ্নিপরীক্ষা: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
আগামী নির্বাচন অগ্নিপরীক্ষা: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অগ্নিপরীক্ষার নির্বাচন’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ১৪ অক্টোবর ভয়াবহ এক আগুনে মার্কেটটি পুড়ে যায়। ৬০ দিন পর মার্কেটটি পুনঃ নির্মানের কাজ শুরু হলো।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে। আপনাদের মনে রাখতে হবে, আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন। সেই নির্বাচনে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলে বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়ন, আমাদের গণতন্ত্র আজ হুমকির মুখে। আপনাদেরকে মনে রাখতে হবে, কীসের জন্য ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো? কীসের জন্য জাস্টিস কোয়ার্টারে হামলা হলো, কীসের জন্য পুলিশ কনস্টেবলকে হত্যা করা হলো?’

নানক বলেন, ‘কেন তাদের (নিহত পুলিশ সদস্যের সন্তানকে) পিতৃহারা করা হলো? শতশত পুলিশকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হলো? কীসের স্বার্থে? অবরোধ করেছেন, কীসের অবরোধ? এই অবরোধ জনগণের বিরুদ্ধে অবরোধ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘তারেক রহমান লন্ডনের প্রাসাদে থাকেন। উনি ওখান থেকে লাদেনের মতো বক্তব্য দেন। তারেক রহমানের লক্ষ্য হলো- আমি যে দেশে থাকতে পারিনি, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। তারেক রহমানের লক্ষ্য হলো, যে দেশে আমি থাকতে পারি না, সেই দেশকে আমি স্থিতিশীল থাকতে দেব না। তারেক রহমানের লক্ষ্য হলো, আমি যে দেশে শিক্ষা নিতে পারিনি, ম্যাট্রিক পাস করতে পারিনি সেই দেশে আমি শিক্ষা প্রতিষ্ঠান চালাতে দেব না।’

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক তার বক্তব্যে মোহাম্মদপুর, আদাবর, বসিলা, শেরে বাংলা নগর এলাকার সড়ক-অবকাঠামো, পানির সরবরাহ, করবস্থান তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন চিত্রও তুলে ধরেন তিনি।

নানক বলেন, ‘আমরা আমাদের পুতপবিত্র দায়িত্ব জানি। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের কষ্ট লাঘব করতে নিরন্তর পরিশ্রম করেন। তাহাজ্জুত নামাজ পড়ে, ফজরের নামাজ আদায় করে এদেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করেন। সেই মানুষের কর্মী হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালনে ভুল করি নাই। ভুল করি নাই বলেই মাত্র ৬০ দিনের মাথায় এই মার্কেটের কাজ আমরা শুরু করব ইনশাআল্লাহ।’

নানক বলেন, ‘গতকাল সোমবার প্রধানমন্ত্রী নিজেই মোহাম্মদপুর কৃষি মার্কেটের খোঁজ নিয়েছেন। আমরা যা বলি, আমার নেত্রী যা বলেন, তা করেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও স্থানীয় কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর